কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা (Short Questions)

 

কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারে তারিখ ঠিক থাকে না?

উঃ CMOS

কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে?

উঃ CMOS ব্যাটারি পরিবর্তন

CMOS-এর পূর্ণরূপ কী?

উঃ Complementary Metal-Oxide Semiconductor

ট্রাবল শ্যুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য?

উঃ হার্ডওয়‍্যার

তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কী নামে একটি আইন চালু আছে?

উঃ তথ্য অধিকার আইন-২০০৯

'তথ্য অধিকার আইন ২০০৯' এর ৭ম ধারায় কয়টি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে?

উঃ ২০

তথ্য অধিকার আইনের কত ধারায় ২০টি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে।

উঃ ৭ম ধারায়

কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে?

উঃ কপিরাইট আইন (স্বত্বাধিকার আইন)

সৃজনশীল কাজের কপিরাইট বিঘ্নিত করে কোনটি?

উঃ পাইরেসি

বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তুলেছে?

উঃ BSA

BSA এর পূর্ণরূপ কী?

উঃ Bussiness Software Allance

BSA এর ২০১১ এর প্রতিবেদন অনুযায়ী প্রতি ১০ জনে কতজন পাইরেসি মুক্ত?

উঃ ৭

কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়‍্যার ইনস্টল করতে হয়?

উঃ অপারেটিং সিস্টেম

সফটওয়‍্যার ইনস্টল ও আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন?

উঃ অপারেটিং সিস্টেম

কোন সফটওয়‍্যার ইনস্টল করা জটিল ও বিশেষ দক্ষতার প্রয়োজন হয়?

উঃ অপারেটিং সিস্টেম সফটওয়‍্যার

বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়?

উঃ উইন্ডোজ

কোন সফটওয়‍্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে?

উঃ স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল

সফটওয়্যার কম্পিউটারের কোথায় অবস্থান করে?

উঃ মেমোরিতে

উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স কোন ধরনের সফটওয়্যার?

উঃ অপারেটিং সিস্টেম

কোন সফটওয়‍্যার আনইনস্টলের সময় সফটওয়‍্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোন ফাইলে থেকে যায়?

উঃ রেজিস্ট্রি ফাইলে

সফট্ওয়্যার ডিলিট করার জন্য Run Command চালু করে কী লিখতে হয়?

উঃ Regedit

Run কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি?

উঃ Windows + r

সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন ম্যাসেজ প্রদর্শিত হয়?

উঃ Out of Memory

CIH (Chernobyl or Spacefiller), Vienna(ভিয়েনা), Stone, Trojan horse কোন ধরনের সফটওয়্যার?

উঃ ভাইরাস (ক্ষতিকর সফটওয়্যার)

Avast(এভাস্ট), AVG কোন ধরনের সফটওয়্যার?

উঃ এন্টিভাইরাস

ডেটা বিকৃতি বা Corrupt হতে পারে কীভাবে?

উঃ ভাইরাস আক্রান্ত হলে

Virus শব্দের পূর্ণরূপ কোনটি?

উঃ Vital Information Resources Under Siege

ভাইরাস শব্দের অর্থ কি?

উঃ তথ্যের ক্ষতিসাধন করা

কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করতে হলে কোনটি প্রয়োজন?

উঃ এন্টিভাইরাস

কোনো একটি কম্পিউটারে মেমোরি কম দেখাচ্ছে, ফাইল খুলতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে ও কাজ করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ কোনটি?

উঃ ভাইরাস সংক্রমণ

কম্পিউটারের ভাইরাসের (VIRUS) নামকরণ করেন কে?

উঃ ফ্রেড কোহেন (১৯৮০ সালে)

ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে?

উঃ মেমোরিতে

কোন গুলোর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়?

উঃ সিডি/ডিভিডি, ইন্টারনেট, ইউএসবি ড্রাইভ / পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ড ডিস্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক

সিডি, পেন ড্রাইভ, হার্ডডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হয়?

উঃ ডাউনলোড

কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ?

উঃ হালনাগাদ এন্টিভাইরাস

কম্পিউটারে "Not Enough Memory" মেসেজ দেখালে সমাধানের উপায় কী?

উঃ মাদারবোর্ডে অধিক র‍্যাম ব্যবহার করতে হবে

হার্ডডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন?

উঃ ডিস্ক ক্লিনআপ

ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়?

উঃ ক্যাশ মেমোরিতে

আইসটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সফট্ওয়‍্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এ তালার নাম কী?

উঃ পাসওয়ার্ড

একাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে?

উঃ দুই

তোমার জি-মেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টটির নিরাপত্তা আরো জোরদার করবে?

উঃ 2-Step Verification পদ্ধতি

কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী?

উঃ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট

হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়?

উঃ হার্ডডিস্কের পিছনের জ্যাম্পার সেটিং

কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কী বলে?

উঃ সিপিইউ

কম্পিউটারের মেমোরি স্লটে কী থাকে?

উঃ RAM

৫০% মনিটরে ডিসপ্লে না আসার কারণ কোনটি?

উঃ র‍্যাম সমস্যা

কম্পিউটার কী সমস্যা হলে Beep সাউন্ড হয়?

উঃ RAM

কোন স্মৃতির লেখা মুছে ফেলা যায় না?

উঃ ROM

কোনোরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার Shut-down হওয়ার কারণ কী?

উঃ ত্রুটিপূর্ণ আইসি

কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?

উঃ ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার

কোন দেশের এক দম্পত্তি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল?

উঃ চীনের

উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কীভাবে?

উঃ পাসওয়ার্ড ব্যবহার করে

মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়?

উঃ পোর্ট পরিবর্তন করা

টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

উঃ কম্পিউটার স্লো হয়ে যায়

ডিস্কক্লিনআপ এর কাজ কী?

উঃ কম্পিউটারের কাজের গতি বাড়ানো

কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কী করা প্রয়োজন?

উঃ রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়‍্যার ব্যবহার, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা, টেম্পোরারি ফাইল মুছে ফেলা, অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা, অ্যান্টিভাইরাস ব্যবহার এবং স্টার্টআপ প্রোগ্রাম কমানো

আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত?

উঃ নিজেকে বোঝাতে হবে ও স্বীকার করে নিতে হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি মূল যন্ত্র কী?

উঃ কম্পিউটার

সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া কী?

উঃ ট্রাবলশুটিং

কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কী বলা হয়?

উঃ নেটওয়ার্ক

কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর করে কোনটি?

উঃ মডেম

সমস্যার উৎস এবং উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?

উঃ ট্রাবলশুটিং

সিস্টেম অত্যন্ত গরম হয়ে অস্বাভাবিক ভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে কি করতে হবে?

উঃ কেসিংটি খোলতে হবে ও মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে প্রসেসর ফ্যানটি সরাতে হবে

যদি কম্পিউটারে বাতি জ্বলে কিন্তু ডিসপ্লেতে কোন কিছু দেখা না যায় তবে কি হতে পারে?

উঃ র‍্যামে সমস্যা হয়েছে

নিজেকে নিয়ে মুগ্ধ থাকার মানসিক সমস্যাটিকে মনোবিজ্ঞানের ভাষায় বলে?

উঃ Narcissism

পাসওয়ার্ড শক্তিশালী করার উপায় কি কি?

উঃ বড়, ছোট অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে লেখা ও তুলনামূলক লম্বা পাসওয়ার্ড ব্যবহার করা। যেমন, kXkP8#yt, mXgvjfQ& ও aA@8#z9&

 

Comments

Popular posts from this blog

নবম ও দশম শ্রেণী পদার্থবিজ্ঞান: দ্বিতীয় অধ্যায় (গতি) LECTURE SHEET

Hackers are the new generation Vikings

Noun (বিশেষ্য)